স্টাফ রিপোটার: ঢাকার বাহাদুর শাহ পার্কে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ চলাকালে স্থানীয় ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা ও নেতা-কর্মীদের আহত করার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর আজ ২৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।
বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর এর সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি ডা. সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা জুলফিকার আলী, বাসদ (মার্কসবাদী) নেতা মানস নন্দী, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডা. হারুন অর রশীদ, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল সিকদার। সভা পরিচালনা করেন বাসদ (মার্কসবাদী) নেতা রাজু আহমেদ।
সমাবেশে রুহিন হোসেন প্রিন্স বলেন, শান্তিপূর্ণ সমাবেশে উপর হামলা চালিয়ে সরকার মানুষের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার খর্ব করে স্বৈরাচারী ফায়দায় ক্ষমতায় থাকা নিশ্চিত করতে চাইছে। বাহাদুর শাহ পার্কে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে। এর আগে নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ বাম জোটের সমাবেশে হামলা করেছে। তিনি সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
তিনি আরোও বলেন, রাজনীতিকে আজ লুটেরাদের খেলায় পরিণত করেছে। দুর্নীতি-লুটপাট অব্যাহত রেখে দেশী-বিদেশী স্বার্থন্বেষী গোষ্ঠীর মদদ নিয়ে ক্ষমতায় থাকতে চায়। তারা জনগণের স্বার্থ রক্ষা করতে পারে না। তিনি জনগণকে দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, হামলা, দমন-পীড়ন করে বামপন্থীদের কণ্ঠরোধ করা যাবে না। নেতৃবৃন্দ ২০১৮ সালের ভোট ডাকাতির প্রতিবাদে আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে কালো দিবস পালনের আহ্বান জানান।
নেতৃবৃন্দ ঘোষণা দেন আগামীতে বাহাদুর শাহ পার্কে আবারও বাম জোটের সমাবেশ হবে, প্রয়োজনে সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments