স্টাফ রিপোটার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে ক্ষমতাসীন সরকারের পুতুল নির্বাচন কমিশন ঘোষিত একতরফা নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিক্ষোভ সমাবেশে সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অধীনে আরেকটি প্রহসনমূলক ও একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে পুতুল নির্বাচন কমিশন দেশের গণতন্ত্রকামী জনগণকে চূড়ান্ত লড়াইয়ের পথে ঠেলে দিয়েছে। তিনি বলেন, একতরফা নির্বাচন বর্জনের পথেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে চিরকাল রাষ্ট্র ক্ষমতায় থাকার প্রকল্প রচনা করেছেন। সেই প্রকল্পের অংশ হিসেবে ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনের নামে দুটি প্রহসন অনুষ্ঠিত হয়েছে। মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করা, লেখক-রাজনৈতিক কর্মীদের হত্যাসহ নিষ্ঠুর ফ্যাসিবাদী দমন-পীড়নের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আকাক্সক্ষাকে পদদলিত করা হয়েছে। বর্তমান সরকার তার স্বৈরাচারী শাসন দ্বারা রাষ্ট্রের বিচার ব্যবস্থা ও সকল সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করেছে। তিনি আপসহীন লড়াইয়ের মধ্য দিয়ে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
আজ ১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার, বিকেল ৪টায়, রাজধানীর পুরানা পল্টন মোড়ে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান হীরার সভাপতিত্বে ও সম্পাদকমন্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, সম্পাদকমন্ডলীর সদস্য আক্তার হোসেন, শংকর আচার্য্য, মঞ্জুর মঈন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments