স্টাফ রিপোর্টার: রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশক পর দেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে, যা জনগণের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।
শনিবার সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তন-এ বিয়ামের ট্রেনিং কাম ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রত্যাশা থেকেই জনগণ বর্তমান সরকারকে নির্বাচিত করেছে। তিনি জনপ্রশাসন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ—এই বিষয়টি সাম্প্রতিক সময়ের আন্দোলনগুলো আবারও স্পষ্ট করেছে। তাই জনগণের কল্যাণ নিশ্চিত করাই প্রশাসনের প্রধান দায়িত্ব।
তিনি বিয়ামের ইতিহাস তুলে ধরে জানান, বাংলাদেশ ইন্সটিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ১৯৯১ সালের ২৯ ডিসেম্বর যাত্রা শুরু করে এবং পরে এটি বিয়াম ফাউন্ডেশনে রূপ নেয়। শুরু থেকেই দক্ষ ও প্রশিক্ষিত প্রশাসন গড়ে তোলার লক্ষ্য ছিল, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকে তিনি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব তৈরি এবং মানবসম্পদ উন্নয়নের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই স্থাপনা ভবিষ্যতে জ্ঞানচর্চা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।
তারেক রহমান বলেন, আধুনিক প্রশাসন পরিচালনায় প্রযুক্তির ব্যবহার, তথ্য বিশ্লেষণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সৃজনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে সরকার প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক ও ফলাফলমুখী করতে কাজ করছে।
তিনি আরও বলেন, সরকারের প্রতিশ্রুতি শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের সঙ্গে করা এক ধরনের চুক্তি। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী প্রশাসনের সর্বস্তরে মেধাভিত্তিক নিয়োগ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রশাসনিক সংস্কার, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং ডিজিটাল কর্মপ্রবাহ চালুর কথাও তুলে ধরেন।
বিশ্বব্যাপী প্রযুক্তিগত পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও চতুর্থ শিল্প বিপ্লবের যুগে টিকে থাকতে হলে জনপ্রশাসনকে প্রযুক্তিনির্ভর হতে হবে। ভবিষ্যতে সরকারি সেবা ডিজিটাল মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েও কাজ চলছে।
তিনি একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, উন্নয়নের সুফল সমাজের সব স্তরে পৌঁছাতে হবে, বৈষম্য কমাতে হবে এবং নারী ও তরুণদের উন্নয়নের মূল শক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং বিয়ামের মহাপরিচালক আব্দুল মালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রীদের সতর্ক ...
সব মন্তব্য
No Comments