স্টাফ রিপোর্ট: ন্যাশনাল হ্যাকাথন ২০২২ প্রতিযোগিতার সেরা ১০ দলের মধ্যে পুরস্কার পায় ন্যাশনাল অ্যাপস্টোর, বিডিঅ্যাপস। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত গালা ইভেন্টে এই পুরস্কার প্রদান করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথন ২০২২’ এর এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রবি পরিচালিত বিডিঅ্যাপস আইসিটি বিভাগের সহযোগিতায় এ জাতীয় হ্যাকাথনের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, তরুণ অ্যাপস ডেভেলপাররা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবে। তিনি বলেন বিডিঅ্যাপস একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের তরুণ, তরুণীদের প্রযুক্তি নির্ভর দক্ষ জনসন্পদ হিসেবে গড়ে তুলতে আইসিটি বিভাগ ভার্চুয়াল রিয়েলিটি, ব্লকচেইন, রোবটিকস, সাইবার সিকিউরিটিসহ ফ্রন্টিয়ার টেকনোলজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে আইটি, আইটিইএস খাত থেকে রপ্তানি আয় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। আগামী ২০২৫ সালে আমাদের ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি আমারা। আমাদের তরুণ অ্যাপস ডেভেলপারদের সহযোগিতায় আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবো বলে তিনি জানান।
অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অভ্ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) এর সভাপতি রাসেল টি আহমেদ, রবি আজিয়াটা লিমিটেডের সিইও রাজীব শেঠি, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ। পরে প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, মোট ২ হাজার দলে ভাগ হয়ে প্রতিযোগিতায় ৫ হাজার অ্যাপ ডেভেলপার অংশগ্রহণ করেন। জাতীয় পর্যায়ের হ্যাকাথনের পূর্বে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে পাঁচটি আঞ্চলিক পর্যায়ের হ্যাকাথনের আয়োজন করা হয় যেখানে সারা দেশের অ্যাপস ডেভেলপাররা অংশ নেন। জাতীয় পর্যায়ের হ্যাকাথনে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা ১০টি দল প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নির্বাচিত হয়। প্রতিযোগিতার শীর্ষ দল হিসেবে নির্বাচিত হয় টিম হাকো।
ডেস্ক রিপোর্ট: যেসব পুরুষকে এতদিন সন্তান ধারণে অক্ষম বলা হতো, তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি। ‘স্টার’ নামের একটি নতুন পদ্ধতি অত্যন্ত অল্প বা লুকিয়ে থ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।সোমবার (১১ মে) দুপর ০২:৩০ ঘটিকায় উত্ ...
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
সব মন্তব্য
No Comments