ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকীতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান গভীর শোক ও সমবেদনা জানিয়ে এক বার্তা দিয়েছেন।
শোক বার্তায় নেতারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন বাংলাদেশের স্বাধীনতা ও শোষিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন। তাঁর আপোষহীন নেতৃত্বের জন্য বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ১৯৭৫ এর ১৫ আগষ্ট স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করা হয়।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, জাতীয় শোক দিবসে গণতন্ত্র, আইনের শাসন এবং শোষিত মানুষের মুক্তির জন্য বঙ্গবন্ধুর ত্যাগের আদর্শ ধারন করতে হবে।
বিবৃতিতে বলা হয়, এ কথা সত্য যে, স্বীধীনতার ৫০ বছর পরও গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম করতে হচ্ছে। আজ যেভাবে দুর্নীতি, অর্থপাচার মহামারীর আকার ধারণ করেছে তা রুখতে না পারলে বাংলাদেশের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে পড়বে।
গণফোরামের সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে এবং অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে বিরোধী দলগুলোর সঙ্গে সরকারের জাতীয় সংলাপ জরুরি হয়ে পড়েছে। দেশে গণতন্ত্র, ন্যায় বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে সরকারের প্রতি আহবান জানান গণফোরামের দুই শীর্ষ নেতা।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments