নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: বাঘ উদ্ধারের ৪ দিনের মাথায় পঞ্চগড়ের আটোয়ারীতে এবার একটি জীবিত গন্ধগোকুল আটক করেছে গ্রামবাসী। বিরল প্রজাতির এই বন্য প্রানীটি মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তোড়িয়া ইউনিয়নের শাহাপাড়া গ্রামের ভুট্রা ও মরিচ ক্ষেত থেকে আটক করা হয়।
গ্রামবাসী জানায়, প্রানীটি আটকের পর তারা প্রশাসনকে অবহিত করলে বন বিভাগের লোক সেখানে উপস্থিত হয়। পরে তারা জীবিত অবস্থায় আটককৃত বিরল প্রজাতির এই বন্য প্রানীটি বন কর্মকর্তার হাতে তুলে দেয়।
ওই গ্রামের জনৈক তোজাম্মেল জানান, জীবিত প্রানীটি গ্রামবাসীর কাছ থেকে গ্রহণ করে তারা বস্তায় ভর্তি করে নিয়ে। তিনি জানান, আমরা খবর পেয়েছি প্রানীটি নিয়ে যাওয়ার পর মারা গেছে। ওই গ্রামের হামিদুর রহমান জানান, জীবিত একটি প্রাণী বস্তাবন্দী করে নিয়ে যাওয়ায় অবহেলার কারণে প্রাণীটি মারা গেছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, খবর পেয়ে বন বিভাগের লোক গন্ধগোকুলটি উদ্ধার করে নিয়ে আসেন। কিন্তু বন কর্মকর্তা জানায় সেটি মৃত। এ প্রসঙ্গে উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মধুসুদন বর্মন বলেন, উদ্ধারকৃত গন্ধগোকুলটি চিকিৎসার জন্য স্থানীয় প্রাণী সম্পদ কার্যালয়ে নিয়ে গেলে বস্তা থেকে বের করে দেখি সেটি মৃত।
উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ সোহাগ চন্দ্র সাহা জানান, বস্তা বন্দি অবস্থায় গন্ধগোকুলটিকে নিয়ে আসেন। কিন্তু বস্তার মুখ খুলে দেখা যায় প্রাণীটি মৃত। বস্তা বন্দি করে নিয়ে আসার কারণে শ্বাসরোধে সেটি মারা যেতে পারে বলে এলাকাবাসীর ধারণা। গোকুলটিকে বস্তা বন্দি না করে খাঁচায় ভরে নিয়ে আসলে হয়তোবা এই বিরল প্রজাতির এই বন্য প্রানীটি বেঁেচ যেতে পারতো।
এদিকে গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) উপজেলার একই ইউনিয়নের দাড়খোর সীমান্তে গ্রামবাসীর হাতে একটি চিতা বাঘ উদ্ধার হয়েছিল।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments