নজরুল ইসলাম, তালাঃ সাতক্ষীরা তালা উপজেলার বিদে সরকারী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ দিদারুল ইসলাম দিদার মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে৷ দিদার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের দেওনিপাড়া গ্রামের সাবেক ইউপি মেম্বর ইলাই বাক্স এর পুত্র ৷
ঘটনার বিবরনে জানা যায়, শনিবার নভেম্বর) বিকালে এস আই নাসির উদ্দিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে, সাংবাদিকদের সাক্ষাতে, বিকালে দিদারুল ইসলামের ঘের হতে ২টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে ৷ যার ওজন ৭শ গ্রাম৷ এ ঘটনায় ঐদিন রাত ৭টা ১০ মিনিটের দিকে তালা থানার সামনে হতে দিদারুল ইসলামকে আটক করেছে তালা থানা পুলিশ৷ দিদারুল ইসলাম তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার হিসেবে কর্মরত৷
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিম সত্যতা স্বীকার করে জানান তার বিরুদ্ধে মামলা হয়েছে ৷
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস জানান, সে বিদে স্কুলের একজন কর্মচারী, তার বিরুদ্ধে মামলা হলে, পুলিশ প্রশাসন আমাকে লিখিতভাবে জানালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে ৷
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments