বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ১৫ সদস্যের কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন এনিম্যাল নিউট্রিশন বিভাগের সহকারি অধ্যাপক ড. মো. তসলিম হোসেন এবং সাধারণ সম্পাদক ফিজিওলজি বিভাগের সহকারি অধ্যাপক ড. এম এ হান্নান। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি একোয়াকালচার বিভাগের সহকারি অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক-১ ফিশারি রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ড. মো. মেহেদী আলম, যুগ্ম সম্পাদক-২ বোটানী বিভাগের প্রভাষক মো. আরিফ সাদিক পলাশ, কোষাধ্যক্ষ এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগের প্রভাষক মো. আরিফুর রহমান, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক এনিম্যাল নিউট্রিশন বিভাগের প্রভাষক ডা. সবুজ কান্তি নাথ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফিশারি রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. আসাদুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক সয়েল সায়েন্স বিভাগের প্রভাষক নাহিদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক হিসাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইশরাত খান দায়িত্ব পালন করবেন।
এছাড়া কমিটির অন্যান্য কার্যকরী সদস্যরা হলেন ড. নৌশিন জাহান, (প্রভাষক, এগ্রোনোমি বিভাগ) নিউটন চন্দ্র পাল, (প্রভাষক, এগ্রোনোমি বিভাগ), ডা. মু. শহীদুল্লাহ্, (প্রভাষক, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেল্থ বিভাগ), মোঃ জহুরুল ইসলাম, (প্রভাষক, এগ্রিকালচারাল ইকোনমিক্স বিভাগ) এবং মাহবুবা আখতার মিশু (প্রভাষক, এগ্রিকালচারাল ফাইন্যান্স, কো-অপারেটিভস অ্যান্ড ব্যাংকিং বিভাগ।)
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments