সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন ও ভরণ-পোষণ আইনে দায়ের করা মামলায় ছেলে মোঃ হাবিব শেখকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। অত্যাচার-নির্যাতন ও ভরণ-পোষণ না দেওয়ায় নিরুপায় হয়ে বৃদ্ধ বাবা তার ছেলের বিরুদ্ধে থানায় মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে মেলান্দহ থানার পুলিশ তাকে আদালতে পাঠায়। এর আগে আজ সকালে নিজ বাড়ি থেকে ছেলেকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানার পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ।
অভিযুক্ত ছেলে হাবিব শেখ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের চর রুহিলী গ্রামের মো. তোফাজ্জল হোসেন ও মোছা. হাজেরা বেগম দম্পতির ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃদ্ধ পিতামাতার সাথে উগ্র আচরণ করতো অভিযুক্ত ছেলে। সে কাজ-কর্ম করতো না এবং পিতামাতার সাথে উগ্র আচরণ করতো। এছারা ঘরের জিনিসপত্র ভেঙে ফেলতো।তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পিতা তোফাজ্জল হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ গ্রেফতার করে।
বৃদ্ধ বাবা তোফাজ্জল হোসেন বলেন, ‘ছেলেটা আমার ভালোই ছিল। কিন্তু নেশাগ্রস্তদের পাল্লায় পড়ে টাকা না পেলেই আমাদের উপর এমন নির্যাতন-অত্যাচার করে। গতকাল বিষয়টি থানা পুলিশকে জানানোর পর সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।’
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মাদ বলেন, ‘পিতামাতাকে ভরনপোষণ না দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এই ধরনের অভিযোগ থানায় আসা মাত্রই থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।’
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments