স্টাফ রিপোর্টার: আজ ১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং একই সাথে ‘৭১ এর মুক্তিযুেদ্ধ জীবনদানকারী শহীদগণ, ‘৯০ এর গণতান্ত্রিক আন্দোলনে ও ‘২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বৃহস্পতিবার ( ১৪ আগস্ট ) এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ব্যতিরেকে কেক কাটা কিংবা অন্য কোন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হচ্ছে।
ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় আজ সকাল ১১ টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র কর্মসূচী
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে শনিবার ( ১৬ আগষ্ট ) শনিবার বেলা সাড়ে ১২টায় শাহজাহানপুর রেলওয়ে আলিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সংক্ষিপ্ত আলোচনা, দোয়া মাহফিল এবং ছাত্রদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনা করবেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
সব মন্তব্য
No Comments