ডেস্ক রিপোর্ট: আগামী আগস্টে নির্ধারিত এশিয়া কাপ ক্রিকেট আয়োজনের সুযোগ হারাতে পারে শ্রীলংকা।অর্থনৈতিক সঙ্কট ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত শ্রীলংকা। এ কারণেই তবে শ্রীলংকায় এশিয়া কাপ না হলে, সেটি বাংলাদেশে হবার যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে। ক্রিকেট.কম প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের মাটিতে টুনামেন্ট হবার সম্ভাবনা নেই বললেই চলে। পাকিস্তানে হলে রাজনৈতিক কারণে খেলতে রাজি হবে না ভারত। আর তীব্র গরমের কথা চিন্তা করে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে টুর্নামেন্ট আয়োজন করা কঠিন হয়ে যাবে। তাই সব দিক বিবেচনা করে বাংলাদেশকেই আদর্শ স্থান ভাবছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি)।
এসিসির এক কর্মকর্তা ক্রিকেট.কমকে জানান, এই মুহূর্তে বাংলাদেশই একমাত্র বিকল্প এবং চূড়ান্ত সিদ্বান্ত হবার আগে শ্রীলংকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এসিসি। আগষ্টের শেষ দিকে এবং সেপ্টেম্বরের শুরুতে আরব আমিরাত ম্যাচ আয়োজনের বিকল্প নয়।
যদি শ্রীলংকা আয়োজন করতে না পারে, তবে ১৫তম আসরের আয়োজক তৃতীয়বার বদলাবে এশিয়া কাপের। ২০২০ সালে টুর্নামেন্টটি হবার কথা থাকলেও, করোনার কারনে তা স্থগিত করা হয়েছিল। ঐবার আয়োজক ছিল পাকিস্তান। পরে আগামী আগস্টে শ্রীলংকায় আয়োজনের সিদ্বান্ত নেয় এসিসি।
২০২২ সালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় এশিয়া কাপ আয়োজনের সিদ্বান্ত নেয় এসিসি। তবে শ্রীলংকায় ভয়াবহ আর্থিক সংকটের কারনে সেটি এখন আবারও অনিশ্চয়তার মুখে।
সূচি অনুযায়ী ২৭ আগস্ট থেকে এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হবার কথা । চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments