ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে শহরের আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণে শিক্ষা পরিবারের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন।বিশেষ অতিথি ছিলেন আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ডা.খালেদা আখতার,আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি শুভাশীষ পাল,আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য কবি দেওয়ান দিদারুল আলম মারুফ।
এ সময় পরিচিত সভায় নবনিযুক্ত সভাপতি মো:রাশেদ কবির আখন্দ,প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোহাম্মদ আবু জামাল,অভিভাবক প্রতিনিধি মমিনুল হক সরকার,শিক্ষক প্রতিনিধি মনিরুল আলম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন ।নবনিযুক্ত সভাপতি রাশেদ কবির আখন্দকে ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা ।এ সময় বক্তারা বলেন, অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবো কিভাবে আমরা আমাদের বিদ্যালয়ের কার্যক্রম ও পড়াশোনার গতিশীলতা বৃদ্ধি করতে পারবো।পড়াশুনার মাধ্যমে একটি জাতিকে এগিয়ে যেতে হয়।পড়াশোনা ছাড়া একটি জাতি এগিয়ে যেতে পারে না।এডহক কমিটি তার কার্যক্রম পরিচালিত করবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনা ও মানোন্নয়নে।নবনিযুক্ত সভাপতি রাশেদ কবির আখন্দ বলেন,বিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখার জন্য এবং শিক্ষার পরিবেশ সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাবো। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ব্যাপারে বদ্ধপরিকর এবং কমিটির সকলকে নিয়ে সুন্দরভাবে আমার কাজ পরিচালিত করবো ইনশাআল্লাহ। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন তোমাদের কাজ পড়াশুনা করা ।তোমরা পড়াশুনায় মনোযোগী হবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments