পঞ্চগড় প্রতিনিধি: শিক্ষার মান বৃদ্ধি করতে, গোষ্ঠী ও দলের স্বার্থ না দেখে আগামীর প্রজন্মের স্বার্থ দেখার তাগিদ জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
এসময় তিনি আরও বলেন, তেঁতুলিয়ার শিশুস্বর্গ ফাউন্ডেশন শিশুদের নিয়ে কাজ শুরু করেছে। আমরা চাই তারা আরো বড় পরিসরে কাজ করুক। এখানে এক হাজারের মতো শিশু শিক্ষার্থী আছে। তারা আগামী ২০ বছরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এক হাজার সেক্টরে কাজ করবে। তারা যতটা ভালো করবে, তেঁতুলিয়া, পঞ্চগড় ততটা ভালো করবে। তথা বাংলাদেশ ততটা ভালো করবে।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিটিউক্যালস এর সহযোগিতায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ১২'শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র হিসেবে হুডি উপহার দিতে গিয়ে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আজিজনগর ব্রাইড স্টার পাঠাগারের সভাপতি তাজ উদ্দীন আহম্মেদের সভাপতিত্বে ও আকরাম হোসেন জাকারিয়ার সঞ্চালনায় রংপুর বিভাগীয় স্থানীয় সরকারের যুগ্মসচিব ও পরিচালক আবু জাফর, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন, ডিরেক্টর মোহাম্মদ মণ্জু মোল্লা, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবীর, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন রণ্জু, সদস্য সচিব রেজাউল করিম শাহিন দলের নেতাকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা
উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments