ডেস্ক রিপোর্ট: খেলবেন, সেই নিশ্চয়তাই ছিল না। তবে শঙ্কার কালো মেঘ উড়িয়ে চোট কাটিয়ে নেইমার ফিরলেন, গোল করলেন, ছন্দময় ফুটবল উপহার দিয়ে হলেন ম্যাচসেরা। আদতে নেইমার দলের অধিনায়ক নন, তবে পারফরম্যান্সের দিক থেকে তো তিনিই ‘অধিনায়ক’। তাকেই নেতৃত্ব দিতে হয় সামনে থেকে।
নেইমার ম্যাচ সেরা হয়ে কথা বললেন একজন অধিনায়কের মতোই। জানিয়ে দিলেন ম্যাচসেরার পুরস্কার তাঁর একার নয়, বরং দলের সবার। সঙ্গে দক্ষিণ কোরিয়াকে হেসেখেলে হারানোয় দলের পারফরম্যান্সে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন এই তারকা ফুটবলার।
কোরিয়ার বিপক্ষে নেইমারকে পেয়েই ব্রাজিলের আসল রূপ দেখা গেছে। মূলত ব্রাজিল খেলাটা শেষ করে দিয়েছে ৩৬ মিনিটের মধ্যেই। ৭ থেকে ৩৬ মিনিট, এই সময়ের মধ্যে একটি করে গোল করেন ভিনিসিউস জুনিয়র, নেইমার, রিচার্লিসন ও লুকাস পাকেতা। চোট থেকে ফেরার দিনে ১৩তম মিনিটে পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটি করেন নেইমার। শুধু শরীরের ডজে আস্তে শট নিয়েও তিনি গোলরক্ষককে বোকা বানান।
সার্বিয়ার বিপক্ষে চোটে পড়ার পর প্রথমবার মাঠে নেমেছেন নেইমার। খুব বেশি অনুশীলনেরও সুযোগ পাননি। এরপরও মাঠে যেভাবে তিনি পারফর্ম করেছেন, তাতে খুশি নিজেই। তবে এখনো দেখছেন নিজের উন্নতির সুযোগ।
ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে নেইমার বলেছেন, ‘চোট কাটিয়ে মাঠে ফিরতে পেরে খুবই সন্তুষ্ট। আমার মনে হয় আমি ভালো খেলেছি। পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট। তবে সব সময়ই উন্নতি করা যায়, তাই পারফরম্যান্স নিয়ে শতভাগ সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। আমার ম্যাচ সেরার পুরস্কার আমার নয়, দলের সবার। সতীর্থদের পারফরম্যান্সে দারুণ সন্তুষ্ট আমি।’
কোরিয়ার বিপক্ষে নেইমার একা নন, পারফর্ম করেছেন দলের সবাই। এমন এক ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জেতা কঠিন বলেই মনে করেন নেইমার, ‘ এই ম্যাচে ম্যাচসেরা হওয়াটা কঠিন। কারণ, দলের সবাই ভালো খেলেছে। পুরো দল তাদের পারফরম্যান্সে খুশি। দল হিসেবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমরা পরের ধাপে যেতে চেয়েছি, জিততে চেয়েছি সেটা করতে পেরেছি।’
প্রথমআলো
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments