ডেস্ক রিপোর্ট: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রনে সরকার চরম ভাবে ব্যর্থ মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে জড়িত কালোবাজারী ও মুনাফাখোড় সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়ে আছে। সরকার দলীয় লুটেরা মুনাফাভোগী সিন্ডিকেট চক্র দফায় দফায় মূল্যবৃদ্ধির কারনে জনগন চোখে সরষেফুল দেখছে। চাল ডাল তেল চিনি পিয়াজ-সহ নিত্যপন্যের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেনীর অবস্থা শোচনীয়। সরকার দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারে সফল হলেও দেশের জনগনের দুর্ভোগ দুর্দশা নিয়ে কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
তিনি আজ (সোমবার) বিকালে সৈয়দপুর প্লাজা মিলনায়তনে নিলফামারী জেলা লেবার পার্টি আয়োজিত ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা সভাপতি সৈয়দ মোহাম্মদ ওয়াসিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নিলফামারী চেম্বার অফ কমার্সের পরিচালক মতিয়ার রহমান দিলু, জেলা লেবার পার্টির সহ-সভাপতি ইকবাল বারী, শাইফুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক আলমগীর হোসেন, ইনসাফ সভাপতি মকসুদ হোসেন, লেবার পার্টির যুগ্ম সম্পাদক রবিউল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবদুল হামিদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, জেলা সদস্য আফতাব উদ্দিন, আকরাম হোসেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments