ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে সময়ের সবচেয়ে বড় ট্রাজেডিটা হয়তো ঘটে গেলো শনিবার রাতে। সাবেক অজি তারকা কিংবদন্তি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস এপাড়ের পাট চুকিয়ে পাড়ি জমালেন অজানায়।
স্থানীয় সময় শনিবার (১৪ মে) রাতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের টাউনসভিলে এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান সাবেক এই তারকা ক্রিকেটার এবং ধারাভাষ্যকার।
কুইন্সল্যান্ডের পুলিশ জানিয়েছে, চলন্ত অবস্থায় সাইমন্ডসের হার্ভে রেঞ্জে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গেলে এই দুর্ঘটনা ঘটে। জরুরি স্বাস্থ্য সেবা কর্মীরা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই মারা যান সাবেক এই অজি তারকা ক্রিকেটার।
১৯৭৫ সালে জন্ম নেয়া সাইমন্ডস অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টি টেস্ট এবং ১৯৮ টি একদিনের ম্যাচ খেলেছেন। তারকা এই অলরাউন্ডার অজিদের হয়ে জিতেছেন দুইটি বিশ্বকাপ। এছাড়া বিশ্বকাপে সর্বমোট ১৮ টি ম্যাচ খেলে জিতেছেন সবকটিতেই।
২০০৩ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তার অপরাজিত ১৪৩ রানের ইনিংস বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ইনিংসগুলোর একটি।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments