স্টাফ রিপোর্টার: বেসিক ও ব্যবহারিক আরবি শেখার জন্য আজ (৩ জানুয়ারি) শনিবার থেকে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমে শুরু হয়েছে তিন মাস মেয়াদি আরবি ভাষা শিক্ষা কোর্স। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান প্রধান অতিথি হিসেবে আজ বিকালে এ কোর্সের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহা. মিজানুর রহমানসহ ফাউন্ডেশনের কর্মকর্তা ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
আরবি ভাষা শিক্ষা কোর্স সকলের জন্য উন্মুক্ত। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি/ দাখিল বা সমমান। সপ্তাহে ৩ দিন বিকাল ৫ টা থেকে বায়তুল মোকাররম কমপ্লেক্সে ক্লাস হয়। প্রতি ব্যাচে অনধিক ৩০ জন শিক্ষার্থী নেয়া হয়। পরবর্তী ব্যাচ এপ্রিলে শুরু হবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments