পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর দূর্গাপুরে বিজয় দিবস উদযাপনে সংবাদ সংগ্র করতে গেলে সাংবাদিকের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ৬ নং মাড়িয়া গ্রামের বিএনপি কর্মীদের বিরুদ্ধে।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পালি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় ওই সাংবাদিককে উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
আহত সাংবাদিকের নাম সাহেদ হোসেন রাজু(৩০) ।সে মুভি বাংলা টেলিভিশনের ক্যামেরা ম্যান হিসেবে কর্মরত রয়েছেন।
একটি নির্ভরযগ্যে সুত্র জানায়,বিজয় দিবস উপলক্ষে পালি গ্রামে সাংষ্কতিক অনুষ্ঠানের আয়োজন করে আয়োজকরা। তবে সেখানে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন সংবাদ পেয়ে সেখানে যান মুভি বাংলা টেলিভিশনের ক্যামেরাম্যান সাহেদ হোসেন রাজু।
পরে অনুষ্ঠান চলাকালীন রাত নয়টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় অতর্কিতভাবে কিসমত মাড়িয়া গ্রামের ছাদেরের ছেলে সাইদ,মাড়িয়া মৃধা পাড়া গ্রামের হাবলুর ছেলে আতিক,আদম আলীর ছেলে কুরবান আলী,মৃত লুতুর ছেলে জয়,মন্টুর ছেলে নাছিম আলী,আব্দুস ছালামের ছেলে জামিল উদ্দিন সহ ১০ থেকে ১২ জন সাংবাদিকের উপর হামলা চালিয়ে মাথায় বাশ দিয়ে আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার শিকার সাংবাদিক সাহেদ হোসেন জানান, অনুষ্ঠানে বিএনপির দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আমার উপর অর্তকিত হামলা চালানো হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান আহত সাংবাদিক।
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানোর হয় কিন্তু সেখানে হামলাকারীদের পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments