রমজানে অফিস ৯টা–৩:৩০টা, ব্যাংক লেনদেন দুপুর ২.৩০ পর্যন্ত
স্টাফ রিপোর্টার পবিত্র রমজান মাসে সেহেরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন দাপ্তরিক সময়সূচি কার্যকর হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রমজান মাসজুড়ে অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোজাদার কর্মকর্তা-কর্মচারীদের সুবিধা এবং কর্মঘণ্টা সুষ্ঠুভাবে সমন্বয়ের লক্ষ্যে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। জরুরি সেবাদানকারী দপ্তরগুলো প্রয়োজনে নিজস্ব ব্যবস্থাপনায় সময়সূচি সামান্য সমন্বয় করতে পারবে।
এদিকে রমজান উপলক্ষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সময়ও কমানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সাধারণ লেনদেন চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। তবে ব্যাংকগুলোর অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বীমা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও প্রায় একই ধরনের সংক্ষিপ্ত সময়সূচি অনুসরণ করা হবে বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে।
নতুন এই সময়সূচি রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
সব মন্তব্য
No Comments