আন্তর্জাতিক ডেস্ক: ভারতে তীর্থযাত্রী বোঝাই একটি ট্রলিকে টেনে নেয়া ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে ২৭ জন নিহত হয়। এসব তীর্থযাত্রী একটি মন্দির থেকে ফিরছিল।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শনিবার উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ২২ জন আহত হয়।
খবরে আরো বলা হয়, ট্রাক্টর-ট্রলিতে করে হিন্দু তীর্থযাত্রীরা চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় শোক প্রকাশ করে বলেন, কানপুরে ট্রাক্টর-ট্রলি দুর্ঘটনায় আমি মর্মাহত। যারা তাদের স্বজন হারিয়েছেন তাদের প্রতি শোক এবং যারা আহত হয়েছেন তাদের জন্যে আমার প্রার্থনা রইল।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, এ ধরনের যানবাহন লোকজন নয়, মালামাল পরিবহনেই ব্যবহার করা উচিত।
তিনি আরো বলেন, কানপুরের এই দুর্ঘটনা হৃদয়বিদারক।
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
সব মন্তব্য
No Comments