ডেস্ক রিপোর্ট: আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৭৮তম জন্মদিন। ১৯৪৭ সালের ২৮ মে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার বড় সন্তান শেখ হাসিনা। ১৯৮১ সাল থেকে আওয়ামীলীগের সভাপতি তিনি।
চলতি বছরের ৫ আগষ্ট গনঅভ্যূত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান।
শেখ হাসিনা বাংলাদেশে ৫ বারের প্রধানমন্ত্রী। ১৯৯৬ সালে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি।এরপর ২০০৮, ২০১৪,২০১৮ ও ২০২৪ সালে পঞ্চমবারেরমত প্রধানমন্ত্রী হন তিনি।
শেখ হাসিনার শিক্ষা জীবন শুরু হয় টুঙ্গিপাড়ার একটি পাঠশালায়। তিনি ১৯৬৫ সালে রাজধানীর আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি কলেজ) থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সে ভর্তি হন এবং ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রী লাভ করেন।
শেখ কামাল,শেখ জামাল,শেখ রেহানা,শেখ রাসেলসহ শেখ হাসিনার পাঁচ ভাইবোন।বর্তমানে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউ বেঁচে নেই। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু, মাতা ফজিলাতুন্নেছাসহ সবাই ঘাতকের হাতে নির্মমভাবে নিহত হন।যা বাঙআলীর জাতির একটি কলংক অধ্যায়।
১৯৬৮ সালে পরমানু বিঞ্জানী ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতার করে করাচিতে নিয়ে যাওয়া হয়।এরপর গোটা পরিবারকে ঢাকায় ভিন্ন এক বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়।
শেখ হাসিনা লেখালেখিও করেন।তার লেখা ও সম্পাদিত ৩০টির বেশী গ্রন্থ প্রকাশিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments