স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা ১৭ আসনের তারেক রহমানের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন,আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ এখনো স্থিতিশীল অবস্থায় নেই। এই নির্বাচন শুধু আপনার জন্য নয়, দেশের জন্যও গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় এলে সকল ধর্ম-সম্প্রদায়ের স্বাধীনতা নিশ্চিত হবে।
শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাজধানীর বনানীর ঢাকা ১৭ আসন বিএনপি প্রধান নির্বাচনী কার্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, অতীতের নানা দুর্যোগের সময় অন্যান্য ধর্মালম্বীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই দেশের শান্তি ও স্থিতিশীলতা তাদের কল্যাণেও প্রভাব ফেলবে। সভায় তিনি যুক্তি দেখান, “স্বাধীনতার পক্ষের দল এবং যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছে, ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনারা নিজেরা বুঝে ভোট দিন।
আবদুস সালাম বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন কখনও কোনও ধর্মীয় বা সম্প্রদায়কে ক্ষতি করা হয়নি। বিএনপি বিশ্বাস করে সকল ধর্ম ও সম্প্রদায়ের স্বাধীনতায়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের পড়াশোনা পর্যন্ত বিনামূল্যে করেছেন। তারেক রহমানেরও নানা পরিকল্পনা আছে—মা-বোনদের জন্য, যুবকদের জন্য, কৃষক ও শ্রমিকদের জন্য।
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনি যদি এইবার তারেক রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আপনার দাবিও পূরণ হবে। অন্য কোনো মন্ত্রীর ওপর নির্ভরশীল হবেন না।
আবদুস সালাম আরও বলেন, এমন একটি দলকেও ভোট দেওয়া যাবে না, যারা মহিলাদের চাকরি, শিক্ষা ও স্বাধীনতার অধিকার সীমিত করতে চায়। বিএনপি জনগণের অধিকারের জন্য কাজ করে, সকল সম্প্রদায়ের মানুষকে সমান সুযোগ দেয়। এই দেশের জন্মভূমি আপনাদের, এখানে আপনার সকল অধিকার রয়েছে।
এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments