রংপুর অফিস : দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯ টা ৪ মিনিটে ঈদের জামাত শুরু হয়। ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল হক কাশেমী।
নামাজের সময় ২২ একর বিশিষ্ট এই গোর-এ-শহীদ বড় ময়দান মুসল্লি দ্বারা কানায় কানায় পূর্ণ হয়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এ ঈদগাহে প্রায় ৬ লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ উপলক্ষ্যে গোর-এ-শহীদ বড় ময়দানে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ছাড়া পার্শ্ববর্তী জেলাসহ দূরদূরান্ত থেকে মুসল্লিদের আগমনের সুবিধার্থে পার্বতীপুর-দিনাজপুর ও ঠাকুরগাঁও-দিনাজপুর রুটে দুটি বিশেষ ট্রেনেরও ব্যবস্থা করা হয়।
বৃহৎ এই ঈদ জামাতে অংশ নেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ। নামাজ ও খুতবা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
সব মন্তব্য
No Comments