বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ- রানীশংকৈল) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল পিপলস্ পার্টি,বিকল্প ধারা বাংলাদেশ ও এক জন সতন্ত্র প্রার্থীসহ ৬ জন মনোয়নপত্র জমা করেছেন।
তারা নিজ নিজ সমর্থক নিয়ে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট এই মনোনয়নপত্র দাখিল করেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার শাহরিয়ার নজিরের কাছে মনোনয়ন পত্র জমা দেন ওয়ার্কাস পাটির প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, দুপুরে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক এবং পরে বর্তমান এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতি হাফিজ উদ্দীন আহমেদ, বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী এস এম খলিলুর রহমান ও ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান শেখ ছালাউদ্দীনের পক্ষে সাফি আল আসাদ মনোনয়নপত্র জমা দেন।
এদিকে এ আসনের অপর সহকারী রির্টানিং অফিসার ও রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের কাছে আশা মুনি নামে একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে তার দপ্তর থেকে সিরাজুল ইসলামে নামে অরো একজন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও তিনি জমা দেননি।
এই মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রকিবুল ইসলাম।
উল্লেখ্য, এ আসন টি পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ২টি পৌরসভা ও ১৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত । মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯৬৬ জন এবং মহিলা ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments