কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে এবার ভেসে আসলো এক জোড়া মৃত কচ্ছপ। একটির ওজন ৪০ কেজি, অপরটির ওজন ৩৫ কেজি। কচ্ছপ দু’টি বৃহস্পতিবার রাত ১১টার দিকে জোয়ারের সময় ভেসে আসেছে। এ দু’টিকে সৈকতের পশ্চিম দিকে স্থানীয় ডলফিন রক্ষা কমিটির সদস্যরা দেখতে পান। পরে মৃত কচ্ছপ দু’টি উদ্ধার করে বনবিভাগ ও ইকোফিশের সমন্বয়ে মাটিচাপা দেয়া হয়। তবে সমুদ্রিক প্রাণীর এই মৃত্যুতে সমুদ্রের পরিবেশের জন্য বেশ হুমকি বলে জানিয়েছেন গবেষকরা।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের সূত্রে জানা গেছে, একটি কচ্ছপের লেজে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে কোনকিছুর সাথে আটকে এ দু’টি কচ্ছপের মৃত্যু হয়েছে। এর আগে ২৩ সালের মাঝামাঝি সময়ে বেশকিছু কচ্ছপের দেখা মিলছিল এই সৈকতে। তবে ২৪ সালে এই প্রথম বলে জানান ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু।
আন্তর্জাতিক গবেষনা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, মূলতঃ কদিন আগে জেলিফিশের আদিক্যতা থাকায় কচ্ছপ গুলো তীরে আসতে পারে। কারন এ কচ্ছপ জেলিফিশ খেতে পছন্দ করে। যে কচ্ছপ দু’টি ভেসে আসছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া (খবঢ়রফড়পযবষুং ড়ষরাধপবধ)। এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে। আমাদের কর্মীদের দেয়া তথ্য অনুযায়ী, ভেসে আসা মৃত কচ্ছপের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তাতে মনে হচ্ছে কেউ হয়তো আঘাত করেছে। এতে ওদের মৃত্যু হতে পারে বলে তিনি জানিয়েছেন।
বনবিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, যাতে দূর্ঘন্ধ না ছড়ায় এ জন্য মৃত কচ্ছপ দু’টিকে উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments