সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ দুদকের দায়ের করা অর্থআত্মসাৎ মামলায় জামালপুরের মাদারগঞ্জ শাখা কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক আলী আহাম্মদসহ তিনজন আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও সাত হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও দশ মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। জামালপুরের বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির ২০ সেপ্টেম্বর তার আদালতে এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ভুয়া টিটি জমা দেখিয়ে ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ বাদী হয়ে ২০১২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংক মাদারগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক আলী আহাম্মদসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দণ্ডবিধি ৫০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনের ৫(২) ধারায় করা ওই মামলায় অন্য দু’জন আসামি হলেন- ওই ব্যাংকের সাবেক সেকেন্ড অফিসার মো. হাবিবুর রহমান ও ব্যাংকের সাবেক কর্মচারী মো. আশরাফ হোসেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে পৃথক দুটি ধারায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে তিনজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০ সেপ্টেম্বর জামালপুরের বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির মামলাটির রায় ঘোষণা করেন। মামলার রায়ে তিনজন আসামির প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও সাত হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও দশ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে আসামি আশরাফ হোসেন পলাতক রয়েছেন।
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
সব মন্তব্য
No Comments