ডেস্ক রিপোর্ট: সরকার গঠনের পর সাংগঠনিক কার্যক্রম জোরদারে মনোযোগ দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে দলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।
দৈনিক দেশ রূপান্তর-এর এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নির্বাচনের পর সরকারের দায়িত্ব গ্রহণ করায় বিএনপির অনেক শীর্ষ নেতা এখন রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের কেউ মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে সাংগঠনিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে।
দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এলাকায় আগের তুলনায় নেতাকর্মীদের উপস্থিতিও কমে গেছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে দলীয় কার্যক্রমকে আবারও সক্রিয় করতে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রগুলো জানায়, শুধু মূল দল নয়—অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। নতুন নেতৃত্ব ও কাঠামোর মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপি।
দলটির নেতারা মনে করছেন, সরকার পরিচালনার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় থাকা জরুরি। বিরোধী দলগুলোর সঙ্গে কার্যকর রাজনৈতিক মোকাবিলার জন্য দলকে সুসংগঠিত ও শক্তিশালী করা প্রয়োজন বলেও তারা মত দেন।
সূত্র: দেশ রূপান্তর ।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments