স্টাফ রিপোটার : দীর্ঘ সময় ধরে মোটা অংকের সরকারি বিদ্যুৎ বিল বাকী রেখে অবৈধভাবে একটি বরফকল দখলের অভিযোগ রয়েছে রফিকুল ইসলাম ও লিংকনের বিরুদ্ধে। কারখানা ঘরের মূল মালিক এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি, স্থানীয় বিদ্যুৎ বিভাগ সহ ডিপিডিসি প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক বরাবর অভিযোগ দায়েরের পরও নির্বিকার বিদ্যুৎ বিভাগ।
ঢাকার কদমতলী থানার মাতুয়াইল দক্ষিণ পাড়া নিবাসী হেদায়েতুল ইসলামের একটি কারখানা ঘর অস্থায়ী বরফকলের জন্য ভাড়া নেয় রফিক ও লিংকন। প্রায় ২ বছর আগে ভাড়াটিয়া চুক্তির মেয়াদ শেষ হলেও দীর্ঘ সময়ের ভাড়া বাকী রেখে কারখানা ছাড়তে অনিহা প্রকাশ করে রফিক গং।অপরদিকে প্রায় ১২ লাখ টাকা সরকারি বিদ্যুৎ বিল বাকী রাখে।
মোটা অংকের বিদ্যুৎ বিল বাকী থাকা ৩৫৬১৯৮৫২ নং বিদ্যুৎ এর মিটার এর অবস্থান হেদায়েতুল ইসলামের ঘরের মধ্যে থাকার কারণে দায় এড়ানোর জন্য বিদ্যুৎ বিল আদায়ে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সাধারণ ডায়েরি, মাতুয়াইল হাসেম রোড শাখা বিদ্যুৎ অফিস, যাত্রাবাড়ী, ঢাকার নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক ডিপিডিসি প্রধান কার্যালয় বরাবরে অভিযোগ দায়ের করেন। এবিষয়ে স্থানীয় বিদ্যুৎ অফিস অভিযোগ গ্রহণ না করে টালবাহানা করতে থাকে। পরবর্তী পর্যায়ে বিদ্যুৎ ভবনে অভিযোগ দেয়া হলেও এ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্থানীয় প্রকৌশলী হেলাল উদ্দিনের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মামলা করে টাকা উদ্ধার করা হবে। দীর্ঘ সময় পার হলেও বিদ্যুৎ বিভাগ সরকারি টাকা আদায়ে কোন ব্যবস্থা না নিয়ে, সমঝোতার মাধ্যমে আবারও সংযোগ প্রদানের চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে দীর্ঘদিনের ঘরভাড়া বাকী রেখে জোর পূর্বক কারখানা দখল করে রেখেছে রফিকুল ইসলাম গং।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments