বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (bsmrstu.edu.bd/admission) ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফলাফল কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিনো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। মেধাতালিকায় শিক্ষার্থীদের ভর্তির তারিখ ১৬ ও ১৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ভর্তি ও ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmrstu.edu.bd) থেকে জানা যাবে।
সীট ফাঁকা থাকা সাপেক্ষে অপেক্ষমানদের তালিকা ১৯ জানুয়ারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে ৷
উল্লেখ্য, এবছর ৮টি অনুষদের অধীনে ৩৩টি বিভাগে মোট ১ হাজার ৫০৫টি আসন রয়েছে। ১৬ জানুয়ারি থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে। এরপর ১৮ জানুয়ারি ভর্তির কার্যক্রম সম্পন্ন হবে এবং ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd) জানিয়ে দেওয়া হবে।
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
স্টাফ রিপোর্টার: সরকার একসঙ্গে দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত ১০টি পৃথক প্রজ্ঞাপন জারি করে। নতুন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
সব মন্তব্য
No Comments