মানিকগঞ্জ প্রতিনিধি : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর নৌপথ খননের জন্য ৭টি ড্রেজার এনেছিলেন। এরপর দীর্ঘ সময় সরকারি ড্রেজার আসেনি। নৌপথ খননের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার ৪০টি ড্রেজার সংগ্রহ করেছে, আরো ৩৫টি ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিমন্ত্রী আজ মানিকগঞ্জের আরিচায় বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেইজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।
প্রতিমন্ত্রী বলেন, গত ৪০ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে, তার চেয়ে অনেকগুণ বেশি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে। জিয়া, এরশাদ, খালেদা জিয়া কোনো উন্নয়ন করেনি, উন্নয়নের বিষয়টি উপলব্দি করেনি। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে কাজ করছেন। গত ১৩ বছরে অর্থনীতিতে ইমার্জিং টাইগারে পরিণত হয়েছে। বিএনপি বাংলার মানুষকে হৃদয়ে ধারণ করেনা, তারা বাংলার মানুষকে শোষণ করার জন্য রাজনীতি করে।
খালিদ মাহ্মুদ বলেন, বিএনপির কষ্ট হচ্ছে, বাংলাদেশ কেন শ্রীলংকা ও পাকিস্তানের মতো হচ্ছেনা। তাদের মনের চিন্তা বাংলার মানুষ মঙ্গাপীড়িত থাকবে, অশিক্ষিত থাকবে, চিকিৎসাসেবা পাবেনা, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এগুলো করতে করতে বিএনপি বাংলার মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা বাংলার মানুষকে বিপদে ফেলতে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে।
প্রতিমন্ত্রী পরে নৌপথে রাজবাড়ীর দৌলতদিয়াঘাট এবং মানিকগঞ্জের পাটুরিয়াঘাট পরিদর্শন করেন।
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
সব মন্তব্য
No Comments