ডেস্ক রিপোর্ট: মস্কোর উত্তর অঞ্চলে একটি জেট বিমান বিধ্বস্ত রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারগ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনসহ ১০ নিহত হয়েছে।২৩ আগষ্ট বুধবার মস্কোর উত্তর অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়।বিমানটির যাত্রীর তালিকায় না রয়েছে। খবর আমাদের সময়.কম
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রিগোজিন নিহতের খবর দেয়।এর পরবতীতে রাশিয়া কর্তৃপক্ষের বরাতে বিধ্বস্ত উড়োজাহাজটির যাত্রীর তালিকায় প্রিগোজিনের নাম থাকার কখা জানানো হয়।
পশ্চিমা গণমাধ্যমগুলোতে দাবি করা হয়< রাশিয়ার মতো একটি দেশে একটি প্রাইভেট বিমান দুর্ঘটনার খবর মিডিয়ায় ছড়িয়ে পড়া এবং সঙ্গে সঙ্গে যাত্রীতালিকা বের করার মতো জটিল কাজগুলো এতো দ্রুত সামনে আনার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে।
তবে সকল জল্পনা কল্পনা ছাপিয়ে বুধবার এই বিমান বিধ্বস্তের ঘটনায় প্রিগোজিনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি। তারা জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটিতে মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাচ্ছিলেন ওয়াগনার প্রধান প্রিগোজিন।
ঘটনাস্থল থেকে বিধ্বস্ত বিমানের ১০ আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে।
ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির প্রকাশিত যাত্রী তালিকায় রয়েছে ওয়ানা গ্রুপের সহ-প্রতিষ্ঠান ও কমান্ডার ত্রিমিদি উটকিনের নাম।বিমান দুর্ঘটনায় তারও নিহতের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
প্রিজোগিনের মারা যাওয়ার খবর নিশ্চিত হওয়ার পর পশ্চিমা মিডিয়া যে ষড়যন্ত্রের আভাস দিয়েছে, তাতে ইঙ্গিত করা হয়েছে রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে তার সেই বিদ্রোহের দিকে। এতে করে ধারনা করা যায়, অনেকেই হয়তো মনে করেন, পুতিনের প্রতিশোধের আগুনেই প্রাণ হারালেন ওয়াগনার প্রধান।
আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীন ইজরায়েলি তদন্ত কমিশনের একটি প্রতিবেদনে ইজরায়েলি হেফাজতে থাকা প্যালেস্তিনীয় বন্দিদের ওপর যৌন নির্যাতন ও সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ...
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
সব মন্তব্য
No Comments