সুব্রত সানা: দেশের বিভিন্ন জেলায় করোনা পরিস্থিতির অবনতিতে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সংকটের প্রতিবাদে আজ ৩০ জুন বুধবার জামালপুর ও নরসিংদী জেলা বিএনপি জেলার সিভিল সার্জন বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে জেলাগুলোতে সরকারের ব্যর্থতায় অতিমাত্রায় করোনা ভাইরাসের সংক্রমণে গভীর উদ্বেগ প্রকাশ করে তা রোধে এবং সংক্রমিত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত সকলকে টিকা প্রদান, বিনামূল্যে অধিকহারে করোনা পরীক্ষা, পৃথক করোনা হাসপাতাল স্থাপন ও শয্যা সংখ্যা বৃদ্ধি, সরকারি খরচে করোনা পরীক্ষা ও চিকিৎসা, অসুস্থ, বৃদ্ধ ও চলাচলে অক্ষম রোগীদের বাড়ি যেয়ে সরকারি খরচে করোনা পরীক্ষা, পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার, হাইফ্লো নজেল, আইসিইউ বেড, ভেন্টিলেটর, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, বিনামূল্যে পর্যাপ্ত এ্যাম্বুলেন্স সার্ভিস, অধিকহারে সংক্রমিত জেলাগুলোতে প্রয়োজনীয় সুচিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং অন্যান্য রোগীদের চিকিৎসা স্বাভাবিক রাখতে পৃথক ব্যবস্থাসহ বিভিন্ন দাবি জানানো হয়।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments