নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে সড়ক দূর্ঘটনায় বেলাব উপজেলা প্রকৌশলী অফিসের উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফয়সাল মোল্লা সুজন(৩১) নিহত হয়েছেন।
রোববার(২৯ ডিসেম্বর) দুপুরে বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত প্রকৌশলী বেলাব উপজেলা প্রকৌশলী অফিসে কর্মরত ছিলেন।
তিনি শিবপুর উপজেলার ধনুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। তিনি ২০২২ সালে বেলাব উপজেলা প্রকৌশলী অফিসে উপসহকারী প্রকৌশলী পদে যোগদান করেন।
জানা গেছে,উপসহকারী প্রকৌশলী ফয়সাল মোল্লা ঘটনার সময় মটরসাইকেল যোগে অফিসিয়াল কাজে বটেশ্বর গ্রামে যাওয়ার পথে উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র ট্রাক্টর(ইছারমাথার) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিহত ফয়সাল রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন ডাঃ মমতাজ সরকার বলেন,আমাদের হাসপাতালে আনার পর তাকে জীবিত পাইনি। সম্ভবত ঘটনাস্থলেই মারা গেছেন তিনি।
বেলাব উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ার জানান,অফিসিয়াল কাজে সকালে বের হোন ফয়সাল। দুইটা পাঁচ মিনিটে খবর পেয়েছি দূর্ঘটনা হয়েছে।
বেলাব থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মাহবুবুর রহমান বলেন,উপসহকারী প্রকৌশলী নিহতের ঘটনায় বেলাব থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতক মাহেন্দ্রটি আটক আছে। চালক পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments