ডেস্ক রিপোর্ট রাশিয়াইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘে। এতে জাতিসংঘ সনদের সঙ্গে সংগতি রেখে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবারের ভোটাভুটিতে বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তানসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল।
ইউএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে,গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ১১তম জরুরি বিশেষ অধিবেশনে জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতি রেখে যুদ্ধ বন্ধের পাশাপাশি ইউক্রেন থেকে অবিলম্বে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে এই প্রস্তাব রাখা হয়। এর পক্ষে ভোট দেয় ১৪১টি সদস্য রাষ্ট্র। বিপক্ষে ভোট দেয় সাতটি দেশ। তবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশসহ মোট ৩২ দেশ।
জাতিসংঘের প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়া দেশগুলো হলো রাশিয়া, বেলারুশ, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া ও সিরিয়া। বাংলাদেশ ছাড়াও নিরপেক্ষ অবস্থানে তথা ভোট দেয়া থেকে বিরত থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন, ইরান, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, কিউবা, কঙ্গো, আর্মেনিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, নামিবিয়া, কিরগিজিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, বলিভিয়া এবং জিম্বাবুয়ে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া। এরপর থেকে এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে মোট চারটি প্রস্তাব এনেছে জাতিসংঘ। এগুলোর মধ্যে একটিতে পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। বাকিগুলোর ক্ষেত্রে ভোটদানে বিরত থেকেছে।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীন ইজরায়েলি তদন্ত কমিশনের একটি প্রতিবেদনে ইজরায়েলি হেফাজতে থাকা প্যালেস্তিনীয় বন্দিদের ওপর যৌন নির্যাতন ও সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ...
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
সব মন্তব্য
No Comments