ডেস্ক রিপোর্ট: সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একের পর এক ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও গেস্টরুম-গণরুমের নামে শিক্ষার্থী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। আজ ৬ মার্চ দুপুর ১২টায় মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলটি শেষ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্ত্বর প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সমাপনী সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান ও সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক তামজীদ হায়দার চৌধুরী চঞ্চল। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শোভন রহমান, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সহবত শোভন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সহ-সভাপতি অংকন চাকমা।
নেতৃবৃন্দ বলেন, সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ সারাদেশের শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নারী নির্যাতন, দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছে। সমসাময়িক জাতীয় পত্রপত্রিকা গুলোতেও প্রতিদিনই ছাত্রলীগের দুষ্কর্মের চিত্র দেখা যায়। অপ্রকাশিত চিত্র গুলো সামনে না আসলেও তার ভয়াবহতা সম্পর্কে যে কেউ অনুমান করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবরের মতোই তার দায় এড়িয়ে গেছে এবং সন্ত্রাসীদেরকে মদদ দিয়েছে। একদিকে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রতিদিন প্রতিটি ক্যাম্পাসে গেস্টরুমের নামে ছাত্রদেরকে সারারাত বর্বর কায়দায় নির্যাতন করছে, অপরদিকে ছাত্রলীগ র্যাগিং বিরোধী র্যালি করে তাদেরই হাতে নির্যাতনের শিকার ইবি শিক্ষার্থী ফুলপরিকে ‘তাদের প্রতিবাদের কণ্ঠস্বর’ বলে পরিচয় করিয়ে দেওয়ার মত ধৃষ্টতাও দেখাচ্ছে। এই ধৃষ্টতার উপযুক্ত জবাব একদিন শিক্ষার্থীরা দেবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments