কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার পেল নগদ অর্থ ও গৃহ নির্মাণের জন্য ঢেউ টিন। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো.মহিববুর রহমানের পক্ষে তার সহধর্মিণী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা এ সহায়তা হস্তান্তর করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবির, কলাপাড়া থানার ওসি মো.আলী আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী, মহিলা আওয়ামী লীগ নেত্রী সালমা কবির উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কলাপাড়া পৌরশহরের চিংগড়িয়া এলাকার অসিম দাস’র বাড়ি অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিল না। আগুনের লেলিহান শিখায় মুহুর্তে পুড়ে ছাই হয়ে যায় বসতঘর। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেনি তারা। এমন খবর শুনে ঢাকা থেকে ছুটে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো.মহিববুর রহমান এমপি’র সহধর্মিণী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। তিনি মঙ্গলবার রাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহয়তা তুলে দেন।
ক্ষতিগ্রস্থ অসিম দাস বলেন, আমি নি:স্ব হয়ে গেছি। মন্ত্রী আমাকে নগদ ১৫হাজার টাকা ও তিন বান্ডিল ঢেউ টিন দেয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments