স্টাফ রিপোর্টার ।। নড়াইলে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ, লুট, হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ বুধবার (১৭ জুলাই) বিকালে পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশে সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেছেন, “এখনকার ও অতীতের ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে সাম্প্রদায়িকতাকে লালন পালন করেছে। ক্ষমতার অন্যতম ঘুঁটি হিসাবে ব্যবহার করেছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ আজ অচেনা। সমাজে সাম্প্রদায়িকতা খুঁটি গেড়ে বসেছে “
তিনি বলেন, “একে ব্যবহার করা হচ্ছে ব্যক্তি, গোষ্ঠী স্বার্থ ও ক্ষমতার স্বার্থে। এই অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়া, ঘটনার সাথে জড়িত ও এর মদতদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়ায় এই প্রবণতা বেড়েই চলেছে। এর দায় সরকারকেই নিতে হবে। চলমান দুঃশাসন এইসব ঘটনাকে জিইয়ে রাখছে। এর বিরুদ্ধে জনগণের ঐক্য ও আন্দোলন গড়ে তুলতে হবে।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড এ. এন. রাশেদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ, কমরেড অ্যাড. আনোয়ার হোসেন রেজা ও কমরেড জলি তালুকদার। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাজেদুল হক রুবেল।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
সব মন্তব্য
No Comments