চট্টগ্রাম অফিস: আট দফা দাবিতে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে গণসমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের লােক সমাবেত হয়। সমাবেশ থেকে ঢাকা অভিমুখে লংমার্চের ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে প্রধান বক্তা জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় দাস ব্রক্ষ্মচারী বলেন, সনাতনীদের এ দেশ থেকে উৎখাতের চেষ্টা হলে পরিণতি ভয়াবহ হবে। যে মঞ্চ তেকে স্বাধীনতার ৬দফা দাবি উঠেছিল, সেই মাঠে বাংলাদেশের সব মঠ মিশনের সাধুরা সমাবেত হয়েছেন।
তিনি বরেন, সনাতনীদের ওপর যত নিপীড়ন হবে, আমরা তত বেশী ঐক্যবদ্ধ হব। দাবি আদায়ে বিভাগ ও জেলা সমাবেশ শেষে আমরা ঢাকা অভিমুখে লংমার্চ করব।
গৌরাঙ্গলাল ব্রক্ষ্মচারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ তপনানন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ব্রক্ষ্মচারী, মোহন্ত সচিদাননন্দ পুরী মহারাজ, মহারাজ কালিপদ ভট্টাচার্য, স্বামী গোপীনাথ মহারাজ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
সব মন্তব্য
No Comments