নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৯ ফেব্রুয়ারী দুপুরে দুই দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশের সভাপতিত্বে এবারের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও মোঃ শাফিউল মাজলুবিন রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক মির্জাপুর ইউপি চেয়ারম্যান এ.জেড.এম বজলুর রহমান জাহেদ বিজয়ীদের পুরস্কৃত করেন। শরীরচর্চা শিক্ষক মোঃ জরিফ হোসেন চৌধুরী মনি’র সঞ্চালনায় সকল ইভেন্টে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল, উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন-নবী রাজা, অভিভাবক সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ খাদেমুল ইসলাম, প্রতিষ্ঠানটির সাবেক সহকারী প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ আব্দুস সাত্তার ও সাবেক সহকারী সিনিয়র শিক্ষক মোঃ আবু আইয়ুব আনসারী, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহেল বাকী ও মোঃ মতিয়ার রহমান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু ও স্থানীয় ছাত্র সমন্বয়ক মোঃ আবু হাসান প্রমূখ।
উল্লেখ্য, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত প্রাচীন এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা বরাবরই পড়ালেখা ও ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনে তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments