ত্রয়োদশ জাতীয় নির্বাচন
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট। বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল ও দলীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, অধিকাংশ আসনেই বিএনপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন।
নির্বাচন সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এখন পর্যন্ত যেসব আসনের ফলাফল বেসরকারিভাবে পাওয়া গেছে, তার প্রায় ২০০ আসনে বিএনপি জোটের প্রার্থীরা বিজয়ের পথে রয়েছে। পাশাপাশি প্রায় ৫০টির বেশি আসনের জামায়াত সমর্থিত প্রার্থী এগিয়ে এবং কিছু আসনে স্বতন্ত্র প্রার্থীর জয়ের খবরও পাওয়া গেছে।
তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পূর্ণাঙ্গ ও চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। কমিশন জানিয়েছে, সব কেন্দ্রের ফলাফল একত্রিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
এদিকে বিএনপি জোটের নেতারা বলেছেন, জনগণ তাদের প্রতি আস্থা রেখেছে বলেই এ ফলাফল এসেছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী জোটের পক্ষ থেকে নির্বাচনী অনিয়মের অভিযোগ আনার কথাও শোনা গেছে।
ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দাবি করা হলেও, বিচ্ছিন্ন কিছু কেন্দ্রে অনিয়ম ও সংঘর্ষের খবর পাওয়া গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
চূড়ান্ত ফলাফল ঘোষণার পরই স্পষ্ট হবে নতুন সংসদের চিত্র ও সরকার গঠনের সমীকরণ। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত বেসরকারি ফলাফল পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments