দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে সংঘর্ষ ও হামলায় ২জন আহত হয়েছেন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার রাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর বাজার ও রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে আহত নিজাম উদ্দিন (৪৫) প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে এবং প্রতিপÿের হামলায় আহত সিদ্দিকুর রহমান সিদ্দিকের (৩৭) বাড়ি রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, প্রাগপুর বাজারে অবস্থিত আলাপনি ক্লাবের কমিটি নিয়ে প্রাগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজমল হোসেন আজম ও সাবেক মেম্বার তাহাজ উদ্দিনের লোকজনের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এসময় উভয় গ্রæপের লোকজন ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হলে প্রাগপুর বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রাগপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে লিপ্ত দু’পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয়পÿের লোকজন দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চালিয়ে যায়। পরবর্তীতে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে নিজাম উদ্দিন নামে একজন আহত হোন। তিনি স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে সংগ্রামপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপÿের হামলায় সিদ্দিকুর রহমান সিদ্দিক গুরুতর আহত হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ ও হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, প্রাগপুর বাজারে একটি ক্লাবের কমিটিকে কেন্দ্র করে দুই গ্রæপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়াও সংগ্রামপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপÿের হামলায় একজন আহত হয়েছে। পৃথক ঘটনা পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments