স্টাফ রিপােটারː প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বাদী সংস্থা ও ব্যক্তিকে জাতীয়ভাবে উৎসাহিত করার লক্ষ্যে তিনটি ক্যাটেগরিতে ৫ ব্যক্তি ও ২প্র তিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন’ পদকের জন্য মনোনীত করা হয়েছে।
রোববার বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন-২০২৩ ও ২০২৪ প্রদানের লক্ষ্যে মনোনয়ন চূড়ান্ত করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডের ৩৭তম সভায় এসিদ্ধান্ত নেওয়া হয়।
বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন-২০২৩ এর জন্য বন্য প্রাণী সংরক্ষণ কাজে নিয়োজিত কর্মকর্তা, খ্যাতিমান গবেষক, বিজ্ঞানী, বন্য প্রাণী সংরক্ষণ বাদী ব্যক্তি ও গণমাধ্যম কর্মী/ব্যক্তিত্ব ক্যাটেগরিতে যৌথভাবে ঢাকার মোঃ আবু সাইদ এবং ঝিনাইদহের মোঃ জহির রায়হান; বন্য প্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা ক্যাটেগরিতে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আজিজ এবং বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত প্রতিষ্ঠান ক্যাটেগরিতে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি (ডব্লিউসিএস) নির্বাচিত হয়েছে।
বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন-২০২৪ এর জন্য বন্য প্রাণী সংরক্ষণ কাজে নিয়োজিত কর্মকর্তা, খ্যাতিমান গবেষক, বিজ্ঞানী, বন্য প্রাণী সংরক্ষণ বাদী ব্যক্তি ও গণমাধ্যম কর্মী/ব্যক্তিত্ব ক্যাটেগরিতে পাবনার আকাশ কলিদাস; বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা ক্যাটেগরিতে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান এবং বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত প্রতিষ্ঠান ক্যাটেগরিতে নওগাঁর জবইবিল জীব বৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থা নির্বাচিত হয়েছে।
মন্ত্রী বলেন, বন্য প্রাণী সংরক্ষণের গুরুত্ব অন্য যেকোনো সময়ের চাইতে এখন অনেক বেশি।যারা পুরস্কার পাবে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ নেয়া হবে।তিনি বলেন, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন প্রদানের জন্য ২০১২ সালে জারিকৃত নীতিমালা যুগোপযোগী করা হবে।মন্ত্রী বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীসহ কমিটির অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন’ এর প্রতিটি শ্রেণিতে পুরস্কার প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২ ভরি (২৩.৩২গ্রাম) ওজনের স্বর্ণের বাজার মূল্যের সমপরিমাণ নগদ অর্থ ও ৫০হাজার টাকার অ্যাকাউন্ট পে-ইচেক এবং সনদপত্র বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুনে অনুষ্ঠিতব্য বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া হবে।
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
সব মন্তব্য
No Comments