ডেস্ক রিপোর্ট: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ডিসেম্বর-২০২২ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১০৬ কোটি ৯২ লক্ষ ৫৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, মাদকদ্রব্য এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করতে সক্ষম হয়েছে।
জব্দকৃত মাদক ও নেশা জাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ২,৮২,৭০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি ৩৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৪,৩২৬ বোতল ফেনসিডিল, ২৩,৮১৬ বোতল বিদেশী মদ, ২,৭২৯ ক্যান বিয়ার, ২,৬৯৬ কেজি গাঁজা, ১৪ কেজি হেরোইন, ২২,৭৬২টি ইনজেকশন, ৬,৮৯২টি ইস্কাফ সিরাপ, ১,৪৩৪ বোতল এমকেডিল/কফিডিল, ৭,৭৭০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১৩,৯৮,৮৫৫টি বিভিন্ন প্রকার ঔষধ এবং ২,০৯,৯২৭টি অন্যান্য ট্যাবলেট।
জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ০৭ কেজি ০৬৩ গ্রাম স্বর্ণ, ১৭ কেজি ৩০০ গ্রাম রূপা, ১,৭৮,৭০৩টি কসমেটিক্স সামগ্রী, ৬,৫৩৮টি ইমিটেশন গহনা, ১২,৯৮৭টি শাড়ী, ৩,০৫৫টি থ্রিপিস/শার্টপিস/ চাদর/ কম্বল, ২,৩৫৯টি তৈরী পোশাক, ২,৩৪০ ঘনফুট কাঠ, ৫,০৫৩ কেজি চা পাতা, ১,১৬,৪১০ কেজি কয়লা, ৬,০১০ ঘনফুট পাথর, ১টি কষ্টি পাথরের মূর্তি, ৯৮ কেজি কচ্ছপের হাড়, ৪১৯ কেজি কারেন্ট জাল, ১,৩১৩ কেজি কীটনাশক, ৮টি ট্রাক, ৯টি পিকআপ, ২৪টি সিএনজি/ইজিবাইক এবং ৫৫টি মোটরসাইকেল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ১টি বন্দুক, ৬টি গান, ৬টি ককটেল, ১টি আর্টিলারী গোলা, ৫,০১৪ রাউন্ড গুলি এবং ২৯৫ কেজি ৬৫০ গ্রাম বিস্ফোরক সদৃশ বস্তু ।
এছাড়া সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫৫ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৮ জন বাংলাদেশী নাগরিক ও ০৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
সব মন্তব্য
No Comments