ডেস্ক রিপোর্ট: মরক্কোর একটি হাসপাতালে ২০২১ সালের মে মাসে একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়েছিলেন মালির এক নারী। ৯ সন্তানের মধ্যে ৫টি মেয়ে এবং ৪টি ছেলে। গত মঙ্গলবার তিনি সন্তানদের নিয়ে নিজ দেশে ফিরেছেন। এএফপি
মালির স্বাস্থ্যমন্ত্রী দিয়েমিনাতৌ সাঙ্গারে বলেছেন, সন্তানেরা ও মা ভালো আছেন, সুস্থ আছেন। তারা নিরাপদে মালিতে এসে পৌঁছেছেন। তাদের দেখে তিনি আনন্দিত। সাঙ্গারে তার ফেসবুক পেজে এই দম্পতি ও তাদের ৯ সন্তানের ছবি পোস্ট দিয়েছেন। তিনি তাদের মালির রাজধানী বামাকোতে স্বাগত জানিয়েছেন।
একসঙ্গে ৯ সন্তান জন্ম দেওয়া মালির নারীর নাম হালিমা চিসে। হালিমা গর্ভধারণের পর মালিতে তার আলট্রাসনোগ্রাম করা হয়েছিল। কিন্তু প্রাথমিক পরীক্ষায় তার গর্ভে সাতটি সন্তান থাকার প্রতিবেদন এসেছিল। উন্নত চিকিৎসাসেবা ও নিরাপদ প্রসবের জন্য একপর্যায়ে হালিমাকে মরক্কোয় পাঠানো হয়। সেখানে তিনি ৯টি সন্তান জন্ম দেন।
হালিমার সবগুলো সন্তানই অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হয়। এই জটিল অস্ত্রোপচারের জন্য ১০ চিকিৎসকের একটি দল অংশ নেন। তাদের সহায়তায় ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ চিকিৎসাকর্মী। জন্মকালে শিশুগুলোর ওজন ছিল ১ দশমিক ১ থেকে ২ দশমিক ২ পাউন্ড। বিশেষায়িত সেবার জন্য এত দিন মা-শিশুদের মরক্কোয় থাকতে হয়েছিল।
একসঙ্গে ৯ সন্তান জন্মদানের বিষয়টি বিরল। এ প্রসঙ্গে মালির স্বাস্থ্যমন্ত্রী বলেন, এমন ঘটনা এই প্রথম ঘটল। এটা তাদের জন্য গর্বের বিষয়। হালিমাকে মালি সরকার সাহায্য করেছিল।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীন ইজরায়েলি তদন্ত কমিশনের একটি প্রতিবেদনে ইজরায়েলি হেফাজতে থাকা প্যালেস্তিনীয় বন্দিদের ওপর যৌন নির্যাতন ও সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ...
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
সব মন্তব্য
No Comments