মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে এস এ টেলিভিশনের ১২ তম বৎসরে পদার্পণ উপলক্ষ্যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
আজ বুধবার বিকালে প্রেসক্লাব গোপালগঞ্জ এ এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুর রহমান টিপু এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহসিন, প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি আলিমুজ্জামান বিটু, সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর যুগ্ন-সাধারণ সম্পাদক হুসাইন ইমাম সবুজ, সাংবাদিক মো: ইকবাল মিয়া, মাহবুব সুলতান, তরিকুল ইসলাম সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, এস এ টেলিভিশন ইতিমধ্যে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে। বিশেষ করে এস এ টেলিভিশনের নিরপেক্ষ সংবাদ ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এস এ এ টেলিভিশনের এক ঝাঁক তরুণ সাংবাদিক সারা দেশের দুর্গম এলাকা থেকেও উন্নয়নমূলক এবং অসংগতিপূর্ণ সব ধরনের তথ্যনির্ভর এবং সত্য নির্ভরযোগ্য সূত্র ধরে নিয়মিত প্রতিবেদন দর্শকদের উপহার দিয়ে যাচ্ছে। গোপালগঞ্জ তার ব্যতিরেকে নয়। সেই সাথে বেশি-বিদেশি নাটক, টকশো অনুষ্ঠান দর্শকদের হৃদয় জয় করে রেখেছে। আলোচনা শেষে উপস্থিত সকলে মিলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দিবসটি উদ্যাপন করেন।
এরপরে প্রেসক্লাব গোপালগঞ্জ চত্বর থেকে একটি রেলি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। গোপালগঞ্জে দিনব্যাপী এস এ টেলিভিশনের নানা আয়োজন উপভোগ করে জেলার সর্বস্তরের মানুষ।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
সব মন্তব্য
No Comments