জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) কেন্দ্রীয় বাস্কেটবল টিম কর্তৃক আয়োজিত খাইরুল ইসলাম খান স্যার এর স্মরণে প্রথম কো-এড বাস্কেটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।
আগামী ফেব্রুয়ারী মাসের ১ ও ২ তারিখে জাবির জিমনেশিয়ামে টুর্নামেন্টটি আয়োজিত হবে। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আয়োজিত প্রথম ৩×৩ কো-এড টুর্নামেন্ট। টুর্নামেন্টে একটি দলে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা নিয়ে ৫ জন খেলোয়াড় থাকবে।
এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রাক্তন আইকনিক খেলোয়াড়সহ আরো অনেক অভিজ্ঞ খেলোয়াড় অংশগ্রহণ করবেন। সমস্ত নিবন্ধিত খেলোয়াড়দের প্রতিটি দলে বিতরণ করা হবে এবং সব দলই ভারসাম্যপূর্ণ হবে। অর্থাৎ, সমস্ত নিবন্ধিত খেলোয়াড়রা জাবির কেন্দ্রীয় বাস্কেটবল দলের আইকনিক বিজয়ীদের সাথে খেলার সুযোগ পাবে।
উল্লেখ্য, খাইরুল ইসলাম খান স্যার ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শারিরীক শিক্ষা বিভাগের প্রথম দায়িত্ব প্রাপ্ত ডাইরেক্টর।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments