ডেস্ক রিপোর্ট: সিলেট ও সুনামগঞ্জে স্মরনকালের ভয়াবহ বন্যা শুরুর পর থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নেতা-কর্মীরা প্রতিদিনই বন্যার্ত মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে।গত ১লা জুলাই স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সুনামগঞ্জ জেলার সদর থানার মোল্লাপাড়া ইউনিয়নে ২ টি জায়গায় এবং মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজারে বন্যার্ত ১২,০০ শত পরিবারের মাঝে চাল,ডাল,তেল,আটা,আলু,পেঁয়াজ, লবণ, চিড়া, খাবার স্যালাইন সহ অন্যান্য নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের প্যাকেট বিতরণ করা হয়। সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন এর সঞ্চালনায় এ ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ¦ মোঃ জামির হোসেন, এ কে এম আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলি,সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সম্পাদক সাদরেজ জামান, ঢাকা মহানগর দক্ষিন সভাপতি এস এম জিলানী,ঢাকা মহানগর উত্তর এর সভাপতি ফখরুল ইসলাম রবিন, ঢাকা মহানগর দক্ষিন এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, যুগ্ম সম্পাদক জাকারিয়া আল মামুন,দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মো: রফিকুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন মনির,ফরহাদ উদ্দিন,কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল,হাজী নূরুল আলম মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান মুন্না, অর্থ সম্পাদক মুশফিকুর রহমান লেলিন, সহ-সাহিত্য সম্পাদক হারুন অর রশিদ,সদস্য ফয়সাল আহমেদ পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২১ মে রাতে ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত যৌথ উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আন্তঃপ্রত ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
সব মন্তব্য
No Comments