স্টাফ রিপোটার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর সকল প্রকার বর্জ্য অপসারণ এবং কোরবানির স্থান পরিস্কার করতে হবে। অতীতেও নির্দেশনা ছিল, কোরবানির পরের দিন সূর্যোদয়ের পূর্বেই সকল প্রকার বর্জ্য অপসারণ করার। কিন্তু, দেখা গেছে, ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারিত হয়েছে। কাজেই, অতীতে যত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা সফলতার সাথে তা বাস্তবায়ন করতে পেরেছি।
আজ পবিত্র ঈদুল আজহা ২০২৪ উপলক্ষ্যে জাতীয় ঈদগাহ প্রস্তুতি, পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতকল্পে প্রস্তুতি পর্যালোচনা সভা শেষে প্রেস ব্রিফিংকালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন মন্ত্রী।
নির্দিষ্ট স্থানে পশু কোরবানি বিষয়ক এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং পশু জবাইয়ের জন্য স্বাস্থ্যসম্মত স্থান নির্ধারণ করতে হবে। স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ এলাকাভিত্তিক পশুর হাট ও পশু কোরবানির নির্দিষ্ট স্থানের তালিকা জনসাধারণের জ্ঞাতার্থে ব্যাপকভাবে প্রচার করবে।
প্রতারণা রোধে মন্ত্রী বলেন, দেশের সকল কোরবানি পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করতে হবে। বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এটি বাস্তবায়ন করবে। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের সহায়তায় এটিএম বুথ, পয়েন্ট অভ্ সেলস্ মেশিন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) -এর মাধ্যমে ক্যাশলেস বা নগদ টাকাবিহীন লেনদেনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে অনুষ্ঠিত এই প্রস্তুতি পর্যালোচনা সভায় জাতীয় ঈদগাহ ময়দানের মাঠ প্রস্তুতি, কোরবানি পশুরহাট ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনাসহ বিবিধ বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের সুপারিশ প্রদান করা হয়।
সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংকালে আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র মোঃ আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম, গাজীপুর সিটি করপোরেশন মেয়র জায়েদা খাতুন-সহ আরো অনেকে।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
সব মন্তব্য
No Comments