ডেস্ক রিপোর্ট: ‘২ ডি, ‘ডি ৫, এ২, সি৪, এবং ডি’
এশিয়া কাপে শ্রীলঙ্কার কল্যাণে এই ‘কোডেড সিগন্যাল’গুলোর সঙ্গে দর্শকদের পরিচিত হয়ে যাওয়ার কথা। শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড ও দলের অ্যানালিস্ট ড্রেসিংরুমে থেকে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচে এই কোডেড সিগন্যাল দিয়ে ‘গোপন বার্তা’ পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকাকে। অন্য কেউ এর অর্থ জানার চেষ্টা করেও লাভ নেই। শুধু শ্রীলঙ্কা দলই জানে এর অর্থ।
সিলভারউডের ক্ষেত্রে এই গোপন সংকেত পাঠানো অবশ্য নতুন কিছু না। ইংল্যান্ড দলের কোচ থাকতেও মাঠে এউইন মরগানকে এভাবে গোপন সংকেত পাঠিয়েছেন তিনি। মাঠে অধিনায়ক থাকতে বাইরে থেকে এভাবে গোপন সংকেত পাঠানো কতটুকু বিধিসম্মত? এই প্রশ্ন ছিল সব সময়ই। তখন সিলভারউডের এই কাজের সমালোচনা করেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তবে ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান তাঁর কোচের এই কাজের সমর্থন দিয়ে যুক্তিও দিয়েছিলেন।
মাইকেল ভনের মতো সিলভারউডের এই কাজের সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ল্যান্স ক্লুজনার। জিম্বাবুয়ের এই ব্যাটিং কোচের কাছে এই সংকেতের কোনো মূল্যই নেই, ‘এটা দেখতে আকর্ষণীয় লাগলেও, আমার কাছে এর কোনো মূল্য নেই। কোচরা খুব সহজেই প্রতি ওভারের মাঝে কিংবা পানি পানির বিরতিতে বার্তা পাঠাতে পারে। মাঠে সঠিক সিদ্ধান্ত নেবেন, এমন বিশ্বাস যদি অধিনায়কের ওপর থাকে তাহলে এমন গোপন সংকেত পাঠানোর কোনো মানে নেই।’
শ্রীলঙ্কার কোচ থাকাকালীন নিজে এমন কিছুর ব্যবহার না করলেও এটা অধিনায়ককে বেশ কিছু অপশন দেয় বলে মনে করেন মিকি, ‘ওই সিগনালগুলো অধিনায়ককে অনেকগুলো অপশন দিয়ে থাকে। অনেক সময় অধিনায়ককে মনে করিয়ে দেয় যে কী করা যেতে পারে। এটা যদিও অধিনায়কের ব্যাপার সে এটা ব্যবহার করবে কি না।’
যার কৌশল নিয়ে এত কথা, সে সিলভারউড নিজেও এই কাজের ব্যাখ্যা দিয়েছেন। মাঠে গোপন সংকেত পাঠানোয় তিনি কোনো সমস্যা দেখছেন না, ‘এটা মহাকাশ বিজ্ঞান নয়। ব্যাটসম্যান স্ট্রাইকে থাকতে সেই মুহূর্তে ঠিক কী করলে ভালো হয়, সেসব পরামর্শই দেওয়া হয়েছে। এখন অনেক দলই এসব করে। এটা স্রেফ অধিনায়ককে জানানো যে এই কাজটা করা যায়। কীভাবে করতে হবে, সেটা অধিনায়ককে বলা হচ্ছে না। দলের পক্ষ থেকে স্রেফ কিছু পরামর্শ, এই যা।’
প্রথমআলো
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments