ডেস্ক রিপোর্ট: প্রিন্স অ্যান্ড্রুকে বাকিংহাম প্রাসাদ থেকে চিরতরে বের করে দিলেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। খবরের সূত্র অনুযায়ী ৬২ বছর বয়সী অ্যান্ড্রু বাকিংহাম প্রাসাদকে আর নিজের ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন না। এছাড়া সেখানে তার জন্য আর কোনো অফিসকক্ষ বরাদ্দ থাকবে না।
ব্রিটিশ গণমাধ্যম দ্যা সানের খবর অনুযায়ী, রাজা তৃতীয় চার্লস পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, অ্যান্ড্রু আর রাজপ্রাসাদের কর্মরত ব্যক্তি নন। এখন তাকে নিজেই তার সব ব্যবস্থা করতে হবে।
এর আগে, ২০১৯ সালে অফিশিয়ালি দায়িত্ব থেকে পদত্যাগ করার পর অ্যান্ড্রু তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৌখিক অনুমতিক্রমে প্রাসাদে দাফতরিক কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছিলেন। যুক্তরাষ্ট্রে এক যৌন নিপীড়নের মামলায় বিচারের মুখোমুখি হওয়ার পর তার এই দশা হয়েছে। কিন্তু অ্যান্ড্রু বরাবরই তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
যেহেতু অ্যান্ড্রু রাজপ্রাসাদে কর্মরত কোনো ব্যক্তি নন, সেহেতু তিনি সরকারি কোনো নিরাপত্তা পাবেন না। এর বদলে তাকে ব্যক্তিগত নিরাপত্তা কর্মী ব্যবহার করতে হবে।
মায়ের শেষকৃত্যের আয়োজনেও সামরিক ও রাজকীয় পোশাক পরার অনুমতি পাননি অ্যান্ড্রু। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরপরই রাজা চার্লস তাঁর ভাই অ্যান্ড্রুকে জানিয়ে দেন, কখনোই তিনি আর রাজপরিবারে ফিরতে পারবে না।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীন ইজরায়েলি তদন্ত কমিশনের একটি প্রতিবেদনে ইজরায়েলি হেফাজতে থাকা প্যালেস্তিনীয় বন্দিদের ওপর যৌন নির্যাতন ও সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ...
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
সব মন্তব্য
No Comments